রনি আহমেদ রাজুঃ

 

মাগুরা সদর উপজেলার হাজরাপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে শনিবার (২৫ অক্টোবর) বিকাল ৫টায় ইছাখাদা বাজারে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ ও পথসভা অনুষ্ঠিত হয়।

 

অনুষ্ঠানে মাগুরা জেলা বিএনপির আহবায়ক ও মাগুরা-১ আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী আলী আহম্মদ এর নেতৃত্বে ধানের শীষের পক্ষে একটি মিছিল অনুষ্ঠিত হয়। পরে তিনি বিএনপি’র ৩১ দফা কর্মসূচির লিফলেট বিতরণ করেন এবং সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন।

বক্তব্যে আলী আহম্মদ আবেগাপ্লুত হয়ে বলেন, আমাদের নেতা বেগম খালেদা জিয়া ও তারেক রহমান ভালো থাকলে আমরাও ভালো থাকব। বেগম জিয়া তার সন্তান ও রাষ্ট্র দুটোই হারিয়েছেন, নির্বিচারে জেল খেটেছেন, অন্যায়ভাবে দূরে রাখা হয়েছে তারেক রহমানকে। মনোনয়ন পাই বা না পাই, নেত্রী ও নেতার নির্দেশেই আমরা কাজ করব।

 

তিনি আরও বলেন, ইসলাম আমাদের ধর্ম, হযরত মোহাম্মদ (সঃ) আমাদের আদর্শ। কেউ যদি ইসলামের আদর্শ থেকে বিচ্যুত হয়ে ধর্মীয় আবেগ নিয়ে ভোটের রাজনীতি করে, তবে আমরা সামাজিকভাবে প্রতিহত করব।

 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আমিনুর রহমান খান পিকুল, যুবদলের সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ, প্রধান বক্তা ছিলেন সদর থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিহির কান্তি,। এছাড়াও জেলা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিএনপি নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।