বোরহানুজ্জামান আনিচঃ
ফরিদপুরের নগরকান্দায় মাদক বিরোধী সমাবেশ ও গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে উপজেলার শহীদ নগর ইউনিয়নের কোদালিয়া গ্রামে এ সমাবেশের আয়োজন করে কোদালিয়া গ্রামের যুবসমাজ।
কোদালিয়া গ্রামের প্রবীণ ব্যক্তিত্ব ফজলুল হক মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক, ফরিদপুর – ২ আসনের ধানের শীর্ষের কান্ডারী শামা ওবায়েদ ইসলাম রিংকু।
অনুষ্ঠানের সার্বিক অর্থায়ন করেন তরুণ শিল্প উদ্যোক্তা কোদালিয়া গ্রামের সন্তান মার্স গ্রুপের চেয়ারম্যান সাইফুর রহমান। পরে সেখানে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা, সাপ খেলা সহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেন। সন্ধ্যায় যুবসমাজ “মাদক ছাড় দেশ বাঁচাও” এই স্লোগানকে সামনে নিয়ে মাদক বিরোধী বিশেষ নাটিকা উপস্থাপন করেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি সাবেক ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদার, সাবেক সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, সাবেক সহ-সভাপতি আলমগীর হোসেন বকুল, মাহবুব আলী মিয়া, আলিমুজ্জামান সেলু, কেন্দ্রীয় যুবদল নেতা হাফিজুর রহমান শরীফ, জেলা যুবদলের যুগ্ন সম্পাদক হেলাল উদ্দিন হেলাল, তৈয়াবুর রহমান মাসুদ, যুবদল নেতা রবিউল ইসলাম বাবুসহ বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।