মানিক কুমার দাসঃ

 

ফরিদপুরে ‌৬ ৭ ৮ ৯ নং ‌ ওয়ার্ড ‌ মহানগর বিএনপির উদ্যোগ ‌ বিক্ষোভ ও মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে।

 

আজ সন্ধ্যায় ‌‌ ফ্যাসিস্ট শেখ হাসিনার দোসর ‌ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ‌ একে আজাদের ‌ গ্রেপ্তারের দাবিতে ‌‌ উক্ত কর্মসূচির আয়োজন করা হয়। মহানগর বিএনপির ‌ আহ্বায়ক ‌ এএফএম ‌‌ কাইয়ুম জঙ্গির সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন ‌ মহানগর বিএনপির ‌‌ সদস্য সচিব গোলাম মোস্তফা মিরাজ।

 

এ সময় উপস্থিত ছিলেন ‌মহানগর বিএনপির ‌ যুগ্ন আহবায়ক ও ফরিদপুর পৌরসভার ‌ সাবেক ‌‌ ১৩ নং ওয়ার্ড কাউন্সিলর মিজানুর রহমান মিনাল। মহানগর‌ যুবদলের ‌ সাধারণ সম্পাদক। আলী রেজাউল বিশ্বাস তরুণ, মহানগর বিএনপির সদস্য ‌ ইসমাইল হোসেন লাভলু, ৭ নং ওয়ার্ড বিএনপির সভাপতি ‌ আতিকুর রহমান, ৯ নং ওয়ার্ড বিএনপির সভাপতি ‌ আবুল কালাম আজাদ বেল্টু, সাধারণ সম্পাদক ‌ আবুল হাসনাত খান রাজু, ৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি ‌ হারু খাঁ সাধারণ সম্পাদক মিনা ফকির ‌ ৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি এম এম জামান সেন্টু সাধারণ সম্পাদক ফারুক মন্ডল ‌‌ যুবদল নেতা ‌ আলী হায়দার লেলিন।

 

এ সময় বক্তারা একে আজাদের বিরুদ্ধে ‌ জাতীয়তাবাদী মহিলা দল ‌ এ যুগ্ম সম্পাদক ‌ নায়াব ইউসুফ নিয়ে মিথ্যা বানোয়াট ও ‌ ভিত্তিহীন বক্তব্যের সমালোচনা করেন। একই সাথে ‌ একে আজাদ সহ ‌ তার সাথে থাকা ‌ আওয়ামী লীগের দোসরদের ‌ গ্রেপ্তার করার জন্য ‌ দাবি জানান।

 

এছাড়া আগামী পয়লা নভেম্বর ‌ শহরের জনতা ব্যাংকের মোড়ে ফ্যাসিবাদ বিরোধী সমাবেশে‌ অংশগ্রহণ করার জন্য সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানান। এর পূর্বে ‌ মশাল ও ‌ বিক্ষোভ মিছিলটি মহিম স্কুলের মোড়ে এসে পৌঁছালে ‌ সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় ‌ মহানগর বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ‌ উক্ত কর্মসূচিতে অংশ গ্রহণ করেন ‌। ‌