শেখ সাইদুল ইসলাম প্রবীনঃ
কুষ্টিয়ার খোকসায় বাড়ির পাশের পুকুরে পানিতে পরে ৩ বছরের এক কন্যা শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকাল ৪ টার দিকে বাড়ির পাশে পুকুরের পানিতে ডুবে সায়মা নামের এক শিশুর মৃত্যু হয়। সে উপজেলার পৌর এলাকার ৩ নং কাদিরপুর গ্রামের ব্যবসায়ী রেজাউল ইসলামের মেয়ে।
পরিবার সূত্রে জানা গেছে, বিকালে সায়মা নিজের বাড়ির আঙিনায় খেলছিলো। হঠাৎ তাকে খুজে পওয়া যাচ্ছিলো না। এক পর্যায়ে শিশুটি বাড়ির পাশের পুকুরের পানিতে ভেসে উঠলে। প্রতিবেশীরা শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কমর্তব্যরত চিকিৎসক তাকে মৃতবলে ঘোষনা করে।
খোকসা থানা ভারপ্রাপ্ত শেখ মঈনুল ইসলাম শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।