বাদশাহ মিয়াঃ
গোপালগঞ্জের মুকসুদপুর পৌরসভার গোলাবাড়িয়া গ্রাম থেকে সুজন মোল্লা (২২) নামে এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুরে উপজেলার গোলাবাড়িয়া গ্রাম থেকে এ মরদেহ উদ্ধার করা হয়। সুজন মোল্লা উপজেলার গোলাবাড়িয়া গ্রামের মৃত দেলোয়ার মোল্লার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মত রাতে ঘরে ঘুমাতে যায় সুজন। সকালে অনেক সময় পার হয়ে গেলেও তার কোন সাড়াশব্দ না পেয়ে পরিবারের লোকজন, তার কক্ষের দরজা ভেঙে ভেতরে ঢুকে গলায় ফাঁস দেওয়া ঝুলন্ত মরদেহ দেখতে পায়। পরে মুকসুদপুর থানা পুলিশ মরদেহ উদ্ধার করে।
মুকসুদপুর থানা অফিসার ইনচার্জ মোস্তফা কামাল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের নিকট হস্তান্তর করা হবে।