আলিফ হোসেনঃ

রাজশাহীর তানোরে নবাগত উপজেলা সহকারী কমিশনার (ভুমি) শিব শংকর বসাকের সঙ্গে সৌজন্যে সাক্ষাৎ করেছেন উপজেলা জামায়াতের নেতৃবৃন্দ।

 

জানা গেছে, গত ১৯ অক্টোবর রোববার উপজেলা সহকারী কমিশনারের (ভুমি)কার্যালয়ে শিব শংকর বসাককে উপজেলা জামায়াত নেতৃবৃন্দ ফুল দিয়ে গুভেচ্ছা জানান ও সৌজন্যে সাক্ষাৎ করেন।

 

এসময় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমির মাওঃ আলমগীর হোসেন, নায়েবে আমির আনিসুর রহমান, পাঁচন্দর ইউপি আমির মাওঃ জুয়েল রানা ও চাঁন্দুড়িয়া ইউপি সম্পাদক শরিযতুল্লাহ প্রমুখ।

 

প্রসঙ্গত, তানোর উপজেলা ভূমি অফিসে দীর্ঘ সাড়ে ৫ মাস পর নতুন সহকারী কমিশনার (ভুমি) হিসেবে যোগদান করেছেন শিব শংকর বসাক।গত বৃহস্পতিবার ১৬ অক্টোবর তিনি যোগদান করে তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাঈমা খানের কাছে থেকে দায়িত্ব বুঝে নেন।