মানিক কুমার দাসঃ
ফরিদপুরে রিক্সার চাকায় ওড়না পিছিয়ে গলায় ফাঁস লেগে চৈতি (২৫) নামে এক তরুণীর মৃত্যু হয়েছে। তার পিতার নাম আজমত পরামানিক, দক্ষিন টেপাখলা ফরিদপুর।
এ ব্যাপারে ছোট ভাই মুবিন জানায় , গতকাল শুক্রবার তার বোন চৈতি (২৫) গতকাল বিকালে ধলার মোড় ঘুরতে গেলে রিক্সা যোগে বাসায় ফেরার পথে রিক্সার চাকার সাথে গলায় ওড়না পেচালে রিকশা থেকে পড়ে যায় এবং মাথায় আঘাত লাগে। এসময় স্থানীয় জনগণ তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে। রাত ১০ :৪০ মিনিটে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাহাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ব্যাপারে আইনগত প্রক্রিয়াধীন রয়েছে ।