মানিক কুমার দাসঃ
পদ্মায় মা ইলিশ রক্ষায় অভিযান পরিচালিত হয়েছে। আজ শনিবার বিকেলে ফরিদপুর সদর এর নর্থচ্যানেল এলাকায় পদ্মা নদীতে মা ইলিশ রক্ষায় প্রশাসন, মৎস্য অধিদপ্তর ফরিদপুর, বাংলাদেশ পুলিশ ফরিদপুর ও র্যাব-১০ এর যৌথ অভিযান পরিচালনা করা হয়েছে।
অভিযানে আনুমানিক ৩০হাজার মিটার কারেন্ট জাল জব্দ করে ধ্বংস করা হয়েছে যার মূল্য আনুমানিক ১৫ লক্ষ টাকা।
এছাড়া একই ইউনিয়ন এর কবিরপুর এলাকায় অভিযান চালিয়ে একটি ড্রেজার ধ্বংস করা হয়েছে। এ সময় উক্ত অভিযানে ফরিদপুর সদর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান বিভিন্ন সরকারি ও বেসরকারি পর্যায়ের কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন।