শেখ সাইদুল ইসলাম প্রবীনঃ

 

কুষ্টিয়ার খোকসায় ২টি ইয়াবা ট্যাবলেট এর টাকার জন্য হত্যা করা হলো শাহীনকে। হত্যার ৪৮ ঘণ্টার মধ্যে হত্যাকারী রাহুল গ্রেফতার। খোকসা থানা অফিসার ইনচার্জ শেখ মইনুল ইসলাম জানান ১৪ অক্টোবর তারিখ বিকাল ০৪:৪৫ ঘটিকার সময় খোকসা মাঠপাড়া গ্রামের জাহিদ ওরফে বুশ এর নির্মাণাধীন আধা পাকা ঘরের বারান্দার দক্ষিণ পাশে রুমের মধ্যে খোকসা মাঠপাড়া গ্রামের মৃত আছের আলির ছেলে শাহিন হোসেন(৩৫) এর মৃত দেহ পলিথিন দ্বারা ডাকা অবস্থায় পাওয়া যায়‌ ।

 

সংবাদ পেয়ে খোকসা থানা পুলিশ ঘটনাস্থলে যেয়ে শাহিনের লাশ উদ্ধার করেন এবং সুরতহাল প্রতিবেদন প্রস্তুত পূর্বক ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মরগে প্রেরণ করেন। এ ব্যাপারে মৃত শাহিনের স্ত্রী বাদী হয়ে খোকসা থানায় মামলা দায়ের করেন। খোকসা থানার মামলা নং ০৪ তারিখ ১৫ অক্টোবর-২০২৫ ধারা ৩০২/২০১/৩৪ পেনাল কোড রুজু করা হয়।

 

মৃত শাহিনের মোবাইলের সূত্র ধরে খোকসা থানা পুলিশ ১৬ অক্টোবর তারিখ খোকসা মাঠপাড়া গ্রামের ওসমান আলীর ছেলে আসামি রাকিবুল ইসলাম ওরফে রাহুল (২১) কে গ্রেফতার করে। এই সময় তারা রাহুলের কাছ থেকে মৃত শাহিনের তিনটা মোবাইল, মানিব্যাগ উদ্ধার করে।

 

আটকৃত আসামি রাহুলকে জিজ্ঞাসাবাদে সে স্বীকার করে ঘটনার সময় মৃত শাহিন এর নিকট থেকে দুই পিস ইয়াবা নিয়ে সেবন করে এবং টাকা দিতে না পারায় শাহীন আসামী রাহুলকে গালিগালাজ, হুমকি ও মুখ বরাবর থাপ্পর মারে। আসামি রাহুল আক্রোশের বশবর্তী হয়ে নাইলনের রশির ফাঁস বানাইয়া শাহিনের গলায় শক্ত করে বেঁধে হত্যা করে।

 

আসামি রাহুল নিজের দোষ স্বীকার করে বিজ্ঞ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করবেন। এ জন্য আসামি রাহুলকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। খোকসা থানা পুলিশ মৃত শাহিনের তিনটা মোবাইল, মানিব্যাগ আসামি রাহুলের নিকট থেকে উদ্ধার করেছে বলে অফিসার ইনচার্জ শেখ মইনুল ইসলাম জানান।