সাহিদা পারভীনঃ

 

বৃহস্পতিবার রাজবাড়ীর কালুখালী উপজেলায় আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সভার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মহুয়া আফরোজ।

 

সভায় উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডাঃ রফিকুল ইসলাম রতন,কৃষি সম্প্রসারণ কর্মকর্তা নাইমুর রহমান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আতাহার আলী, মৎস্য কর্মকর্তা খোন্দকার আবু বক্কর সিদ্দিক, পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুতপা কর্মকার, মহিলা বিষয়ক কর্মকর্তা আফরোজা জেসমিন, মাধ্যমিক শিক্ষা অফিসার কাজী এজাজ কায়সার,সহকারী প্রার্থমিক শিক্ষা অফিসার মোঃ মিজানুর রহমান, সমাজ সেবা অফিসার নাজমুল হাসান।

 

এছাড়াও সমবায় কর্মকর্তা আব্দুল জব্বার, রতনদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহেদী হাসিনা পারভীন নিলুফা, মাজবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী শরিফুল ইসলাম,সাওরাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম আলী, বোয়ালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম, মদাপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মদন কুমার প্রামানিক, কালুখালী উপজেলা প্রেসক্লাবের সভাপতি শহিদুল ইসলাম প্রমূখ বক্তব্য রাখেন ।