শেখ সাইদুল ইসলাম প্রবীনঃ

 

কুষ্টিয়ার খোকসা উপজেলার শোমসপুর ইউনিয়নের ধুশুন্ডু রেলগেট সংলগ্ন এলাকায় ট্রেন দুর্ঘটনায় সোনাই মোল্লা (২৮) নামের এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার ১৪ সেপ্টেম্বর সন্ধ্যা সাতটার দিকে সোনাই মোটরসাইকেল যোগে খোকসা জানিপুর তার ব্যবসায়ী প্রতিষ্ঠানে যাচ্ছিলেন ধুশুন্ডু রেলগেট পার হতে গেলে রাজশাহী থেকে আসা টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

 

নিহত সোনাই মোল্লা খোকসা উপজেলার ঝালুকাদহ গ্রামের বাসিন্দা আত্তাপ মোল্লার ছেলে। ৫ ভাই বোনের মধ্যে শুনাই ছোট। স্থানীয় সূত্রে জানা যায় দুর্ঘটনাস্থলটি বিলজানি বাজার থেকে ভবানীগঞ্জ বাজার মুখী রোড এন্ড হাইয়ের আঞ্চলিক মহাসড়কের ধুশুন্ডু গ্রামে ক্রসিংয়ে গেট অবস্থিত।

 

এলাকাবাসীর অভিযোগ দীর্ঘদিন ধরে এই রেলক্রসিংটি সম্পূর্ণ অরক্ষিত অবস্থায় রয়েছে নেই কোনো রেলগেট, নেই গেটম্যান। প্রতিনিয়ত এখানে দুর্ঘটনা ঘটলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো পদক্ষেপ নেই।

 

স্থানীয়রা দ্রুত ওই স্থানে একটি স্থায়ী রেলগেট নির্মাণ ও গেটম্যান নিয়োগের জোর দাবি জানিয়েছেন। যাতে ভবিষ্যতে এমন মর্মান্তিক দুর্ঘটনা আর না ঘটে। দুর্ঘটনায় সুনাই এর আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।