মানিক কুমার দাসঃ

 

সরকারি রাজেন্দ্র কলেজে শিক্ষক-শিক্ষিকাদের সর্বাত্মক কর্মবিরতি ও কালো ব্যাজ ধারণ কর্মসূচি পালন ‌ করা হয়েছে।

ঢাকা কলেজের সম্মানিত শিক্ষক কর্মকর্তা ও মেধাবী শিক্ষার্থীদের উপরে দুষ্কৃতিকারী কর্তৃক হামলার প্রতিবাদে ও দোষীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে‌ দিনব্যাপী সর্বাত্মক কর্মবিরতি ও কালো ব্যাজ ধারণ কর্মসূচি পালন করা হয়।

আজ মঙ্গলবার ‌ দুপুর দুইটায় কলেজের প্রশাসনিক ভবনের সামনে ‌‌ রাজেন্দ্র কলেজের ইতিহাস বিভাগের প্রভাষক ‌ সাইফুল ইসলামের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ প্রফেসর এস এম আব্দুল হালিম, উপাধ্যক্ষ ‌ প্রফেসর ওবায়দুর রহমান, প্রফেসর ফজলুল করিম এ সময় বক্তারা বলেন ঢাকা কলেজের শিক্ষকের উপর যে নিপীড়ন অত্যাচার করা হয়েছে তার সুষ্ঠু বিচার আমরা দাবি করছি।

 

পাশাপাশি যারা ‌ ‌মেধাবী ছাত্রদের উপরে নিপীড়ন অত্যাচার করেছেন তার বিচার দাবি করেন । বক্তারা বলেন ‌ দেশব্যাপী কর্ম বিরতির কার্যক্রমের অংশ হিসেবে আমরা এ কার্যক্রম ‌ করছি ‌।

অনতিবিলম্বে এই ঘটনার সাথে ‌ জড়িতদের গ্রেফতার করা না হলে ‌‌ আগামীতে আরো কঠোর কর্মসূচির ‌ ঘোষণা দেন তারা।

এ সময় রাজেন্দ্র কলেজ বিভিন্ন বিভাগের ‌ শিক্ষক-শিক্ষিকা বৃন্দ উপস্থিত ছিলেন।