মানিক কুমার দাসঃ
বাংলাদেশ কমিউনিস্ট পার্টি সিপিবির উদ্যোগ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার বিকেলে শহরের জনতা ব্যাংকের মোড়ে কর্তৃত্ববাদী ফ্যাসিস্ট দুঃশাসনের পুনরাবৃত্তি ও উগ্র ডানপন্থী গোষ্ঠীর আস্ফালন রুখতে গণমানুষের ঐক্য সংগ্রাম এবং আগামী ১৪ নভেম্বর ঢাকায় মহাসমাবেশ সফল করার দাবিতে উক্ত কর্মসূচির আয়োজন করা হয়।
ফরিদপুর জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি মোহাম্মদ আব্দুল মান্নান এর সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন কমিউনিস্ট পার্টির প্রেসিডিয়াম সদস্য জলি তালুকদার, কেন্দ্রীয় কমিটির সদস্য পরেশ কর, সাবেক ছাত্রনেতা ও কেন্দ্রীয় কমিটির সদস্য মানবেন্দ্র দেব।
সভায় বক্তারা ১৪ই নভেম্বর ঢাকার শ্রমজীবী মেহনতি মানুষের এ মহাসমাবেশ সফল করার জন্য সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানান। এরপর একটি মিছিল শহর প্রদক্ষিণ করে জনতা ব্যাংকের মোড়ে এসে শেষ হয়।