মানিক কুমার দাসঃ

 

প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পে স্কুল মিল্ক ফিডিং কার্যক্রমে পাইলট প্রোগ্রাম হিসাবে নিয়মিত প্যাকেটজাতক তরল দুধ খাওয়ানো হচ্ছে আজলবেড়া প্রাথমিক বিদ্যালয়ের শিশুদেরকে।

 

ফরিদপুর সদর উপজেলার চাঁদপুর ইউনিয়নের আজলবেড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে এই প্রকল্পে পাইলট প্রোগ্রাম হিসাবে গত দুই বছর যাবত নিয়মিত খাওয়ানো হচ্ছে প্যাকেটজাতক দুধ। এ সময় বিদ্যালয়টির শিশুদেরকে নিয়মিত তদারকি করছেন জেলা প্রাণিসম্পদ দপ্তর।

 

সদর উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডাক্তার কণিকা সমাদ্দার জানান দুধ খেলে শিশুদের বুদ্ধি বাড়ে দুধ খেলে শক্তি বাড়ে। শিশুরা আনন্দের সঙ্গে দুধ গ্রহণ করছে। এতে কোন রকম অনাগ্রহ নেই শিক্ষার্থীদের মধ্যেই।

 

 

বিদ্যালয়ের প্রধান শিক্ষক গীতা রানী সাহা জানান ফরিদপুর সদর উপজেলার এই একটি মাত্র বিদ্যালয়ের প্রতিদিন নিয়মিত দুধ খাচ্ছে। এতে বিদ্যালয়ের উপস্থিতির হার বৃদ্ধি পেয়েছে। পড়াশোনার প্রতিও আগ্রহ বেড়েছে। এ কার্যক্রম প্রতিটি বিদ্যালয়ে করা গেলে শিক্ষার্থীদের উপস্থিতি বাড়বে এবং ঝরে পড়ার হার কমে যাবে।