মোঃ ইকবাল হোসেনঃ
“সমম্বিল উদ্যোগ, প্রতিরোধ করি দুর্যোগ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরের আলফাডাঙ্গায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন উপলক্ষে ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক র্যলি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আলফাডাঙ্গা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে সোমবার সকালে উপজেলা চত্ত্বরে একটি র্যালি বের হয়। র্যলিটি উপজেলা পরিষদ চত্ত্বরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভার সভাপতিত্ব করেন আলফাডাঙ্গা সহকারী কমিশনার (ভূমি) এ. কে.এম রায়হানুর রহমান।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাগর হোসেন সৈকতের পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ ভবেন বাইন, উপজেলা কৃষি অফিসার তুষার সাহা, আলফাডাঙ্গা ফায়ার সার্ভিসের স্টেশন লিডার কহিনুর ইসলাম, উপজেলা মৎস্য
কর্মকর্তা তরুন বসু, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মতিউর রহমান, একাডেমিক সুপারভাইজার আশরাফুল রহমান, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার সরোয়ার হোসেন ও আলফাডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো.ইকবাল হোসেন প্রমুখ।