মানিক কুমার দাসঃ

 

ফরিদপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। আজ সোমবার সকাল ১০ টা ১৫ মিনিটে ফরিদপুর জেলা প্রশাসন এবং জেলা দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের যৌথ আয়োজনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-পালিত হয়। এ উপলক্ষে ‌ রেলি ও আলোচনা সভা ‌ অনুষ্ঠিত হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক ‌ শিক্ষা ও আইসিটি সুস্মিতা সাহার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে ‌ উপস্থিত ছিলেন ‌ ফরিদপুর জেলা প্রশাসক মোঃ কামরুল হাসান মোল্যা।

 

বিশেষ অতিথি ছিলেন ‌জেলা ত্রান ও পুনর্বাসন কার্যালয়ের কর্মকর্তা সৈয়দ আরিফুল হক, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ফরিদপুর জেলার স্টেশন অফিসার মো: নজরুল ইসলাম,
গ্রাম আদালত ফরিদপুর জেলার ডিস্ট্রিক্ট ম্যানেজার(প্রকল্প) শরিফুল ইসলাম, এ সময় ‌ জেলার রেড ক্রিসেন্ট ‌ সোসাইটির সদস্যবৃন্দ, বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি), স্কাউট সদস্যরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, বাংলাদেশ একটি দুর্যোগ প্রবণ দেশ।

প্রাকৃতিক এবং মানব সৃষ্ট দুর্যোগের ফলে প্রতিবছর জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়ে থাকে। দুর্যোগপূর্ব সতর্কতা, জনসাধারণের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং প্রশিক্ষিত কর্মী তৈরির মাধ্যমে দুর্যোগের ক্ষয়ক্ষতি অনেকাংশে হ্রাস করা সম্ভব।

এ সময় দুর্যোগ মোকাবেলায় দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মাধ্যমে একটি করে কমিটি রয়েছে বলে জানানো হয়। একই সাথে ‌ দুর্যোগ মোকাবেলায় সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানানো হয়।