মানিক কুমার দাসঃ
প্রায় পাঁচ দিন যাবত নিখোঁজ ফরিদপুর শহরের ব্রাহ্মণ কান্দার বাসিন্দা রুবি বেগম (৫৩)
আর তার সন্ধান কামনায় অত্যন্ত উদ্বিগ্নের সাথে সময় করছে তার পরিবারের সদস্যরা।
তাকে খুঁজে পেতে সর্বস্তরের জনগণের সহায়তা কামনা করেছে তার পরিবার।
এ ব্যাপারে কোতোয়ালি থানার জিডি করা হয়েছে জিডি নং জিডি নং: ৯১৫; তারিখ: ১২/১০/২০২৫।
এ ব্যাপারে তার পুত্র কন্যা জানান গত ০৭/১০/২০২৫ তারিখ দুপুর অনুমান ১.৩০ মিনিটের সময় উক্ত রুবি বেগম বসত বাড়ী হতে কাউকে কিছু না বলে বের হয়ে যায়। এবং এখন পর্যন্ত সে বাড়িতে ফিরে আসেনি।
তার সন্ধানে আশেপাশের এলাকা আত্মীয়-স্বজনের বাসা সহ সম্ভাব্য সকল স্থানে খোজাখুজি করে তার কোন সন্ধান করিতে পারি নাই।
নিখোঁজ হবার সময় তার বিবরণ হল চুল-অল্প পাকা মুখমন্ডল-গোলাকার, স্বাস্থ্য-মিডিয়ামে, উত্ততা-৫ ফুট সাথে ছোট বরণ ও ম্যাক্সি, কাল রংয়ের বোরখা ছিল বলে জানানো হয়।
তার সন্ধান চেয়েছেন তার কন্যা মোসাম্মৎ আফরোজা আক্তার তার মোবাইল নাম্বার ০১৭৮১৫৬৭৩০২।