মোঃ আরিফুল মিয়াঃ

 

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অপূর্ব পালের পবিত্র কোরআন অবমাননার প্রতিবাদে ফরিদপুরের মধুখালীতে এক বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

 

আজ শুক্রবার (১০ অক্টোবর) বাদ জুমা মধুখালী কেন্দ্রীয় ঈদগাহ ময়দান থেকে এ বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়।

 

বিক্ষোভ মিছিলে শতশত মুসল্লি ও সাধারণ মানুষ অংশ নেন। তারা অপূর্ব পালের সর্বোচ্চ শাস্তি, অর্থাৎ মৃত্যুদণ্ডের দাবি জানান এবং ইসলাম ধর্মের পবিত্রতা রক্ষায় ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার করেন।

 

এসময় বক্তারা বলেন, “পবিত্র কোরআনের অবমাননা কোনোভাবেই সহ্য করা হবে না। অপূর্ব পালের দৃষ্টান্তমূলক শাস্তির মাধ্যমে ভবিষ্যতে যেন কেউ এ ধরনের ন্যাক্কারজনক কাজের সাহস না পায়, সরকারকে তা নিশ্চিত করতে হবে।”

পরে বিক্ষোভকারীরা শান্তিপূর্ণভাবে মিছিল সমাপ্ত করে দোয়া-মোনাজাতের মাধ্যমে কর্মসূচি শেষ করেন।