বোরহান আনিসঃ
ফরিদপুরের নগরকান্দার ফুলসুতি ইউনিয়ন পরিষদের সদস্য হরি দাস বিশ্বাসের ইয়াবা সেবনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা গেছে ইউপি সদস্য হরি দাস বিশ্বাস একজন মহিলা মাদক সেবীকে নিয়ে মাদক সেবন করছে। গত ২ দিনে বিভিন্ন ফেসবুকে ছড়িয়ে পড়ে এমন দৃর্শ্ব।
ইউপি সদস্যের এমন কর্মকান্ডে এলাকায় সাধারণ মানুষের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
এ ঘটনার সত্যতা স্বীকার করে হরিদাস বিশ্বাস বলেন, এই ভিডিওটা ৫ বছর আগের। বর্তমানে আমি মাদক সেবন করিনা আমি ভালো হয়ে গেছি।
ফুলসুতি ইউপি চেয়ারম্যান আরিফ হোসেন এমন ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, একজন জনপ্রতিনিধি যদি এমন অসামাজিক কাজে লিপ্ত থাকে তাহলে সে সমাজের কি উন্নতি করবে। সদস্যের প্রতি আইনানুক ব্যবস্থা নেয়ার দাবি জানান তিনি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা দবির উদ্দিন বলেন, ইউপি সদস্যের মাদক সেবনের ভাইরাল হওয়া ভিডিওটিআমি দেখেছি। উক্ত হরিদাস বিশ্বাসকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে। আগামী ৭ দিনের মধ্যে চিঠির জবাব দেয়ার জন্য বলা হয়েছে। চিঠির জবাব পাওয়ার পর তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।