মানিক কুমার দাসঃ

 

ফরিদপুরে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ ‌ অনুষ্ঠিত হয়েছে। নর্থ সাউথ ‌ বিশ্ববিদ্যালয়ের ‌ শিক্ষার্থী ‌ অপূর্ব পাল কর্তৃক কুরআন অবমাননার প্রতিবাদে এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ‌ আজ মঙ্গলবার সকাল১১ টার দিকে ফরিদপুর প্রেসক্লাবের সামনে ‌ সংগঠনের সভাপতি ‌ মাওলানা সৈয়দ শামসুল হকের সভাপতিত্বে উক্ত মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

 

এ সময় বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী আন্দোলন ফরিদপুর জেলা শাখার সভাপতি মোস্তফা কামাল, বাংলাদেশ খেলাফত মজলিস এর সাধারণ সম্পাদক মুফতি আবু নাসির, কোরআন শিক্ষা বোর্ডের সাধারণ সম্পাদক খন্দকার ওহিদুজ্জামান , নগরকান্দা উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান ‌ মুস্তাফিজুর রহমান, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের ‌ সাংগঠনিক সম্পাদক হাফেজ আবু দাউদ, অনুষ্ঠান সঞ্চালনা করেন সিকদার ইমরান নাজির সদস্য সচিব মুজাহিদ কমিটি।

 

এ সময় বক্তারা বলেন কুরআনের অবমাননা কারী অপূর্ব পালের ‌ দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন ‌। বক্তারা বলেন ‌,এদেশের মানুষকে অশান্তিতে রাখার জন্য একটি মহল দিনের পর দিন ষড়যন্ত্র করে আসছে।

 

বারবার এই চক্রান্ত শিকার আমরা হয়েছি। ইসলাম ধর্মের উপর ‌ অবমাননাকারী
দের শাস্তির আওতায় আনতে হবে। তাকে শাস্তি প্রদান করতে হবে। বক্তারা এই ঘটনায় ইসলাম অবমাননাকারী দের ফাঁসির দাবি জানান।

 

একই সাথে ধর্ম অবমাননাকারী ‌ ব্যক্তিদের বিচারের জন্য ব্লাশফেমি আইন পাস করার জন্য অবিলম্বে অন্তর্বর্তীকালীন সরকারের নিকট দাবি জানান। এরপর ‌ মুসলিম উম্মার শান্তি কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।