মোঃ ইনামুল খন্দকারঃ

 

সিজার করতে গিয়ে একজন প্রসূতির নাড়ী কাটার হয় বলে একটি ফেসবুক পেজসহ কয়েকটি ফেসবুকে প্রকাশিত মিথ্যা ও বানোয়াট তথ্য ছড়ানোর প্রতিবাদ জানিয়েছেন ডাঃ কাবুল। সোমবার (৬ অক্টোবর) সকালে উপজেলার সুমি প্রাইভেট ক্লিনিকের অফিস কক্ষে এ প্রতিবাদ সম্মেলন করা হয়।

 

জানা যায়, গত ৩ অক্টোবর মধুখালী উপজেলার সুমি প্রাইভেট ক্লিনিকে একজন প্রসূতির সিজারের সময় নারী কাটা হয় বলে এস টিভি নামে একটি ফেসবুক পেজ ও কয়েকটি ফেসবুকে তথ্য ছড়ানো হয়, যেখানে উল্লেখ করা হয় ডাঃ কাবুল সুমি প্রাইভেট ক্লিনিকে একজন প্রসূতির সিজারের সময় নারী কাটার অভিযোগ পাওয়া গেছে।

 

প্রকাশিত সংবাদের প্রতিবাদে ডাঃ কাবুল বলেন, সাংবাদিক ভাইরা ফেসবুক পেজ এস টিভি যে তথ্য সরিয়েছে আমার নামে সেটা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট গত ৩ তারিখে যে নারীর সিজার্ হয়েছিল তার নাম জান্নাতি তিনি অসুস্থ হয়ে যাওয়ার পরে তাকে আমি ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করি কিন্তু তারা ফরিদপুর ডায়াবেটিক্ হাসপাতালে ভর্তি করে এখন রোগী পুরোপুরি সুস্থ যে বা যারা আমার নামে মিথ্যা তথ্য ও অপপ্রচার ছড়িয়েছে আমি এর প্রতি নিন্দা ও প্রতিবাদ জানাই।