বোরহানুজ্জামান আনিসঃ

 

শিক্ষকতা পেশা মিলিত প্রচেষ্টার দীপ্তি এই স্লোগান কে সামনে রেখে ফরিদপুরের গরকান্দায় বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে। ৫ অক্টোবর রবিবার উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে বিভিন্ন কর্মসূচি পালন করে।

 

দিবসটি পালন উপলক্ষে সকালে এক বর্ণাঢ্য র‍্যালী বের করে। পরে উপজেলা পরিষদ এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা দবির উদ্দিন।

 

উপস্থিত ছিলেন  সরকারি নগরকান্দা কলেজের অধ্যক্ষ মোহাম্মদ জাহিদুল ইসলাম, থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাডাঃ জয়দেব সরকার,  উপজেলা একাডেমিক সুপার ভাইজার ইরা গোস্বামী, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রওনক আরা, শহীদ মুক্তিযোদ্ধা আকরামুন নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহাবুব আলী মিয়া সহ উপজেলার সকল প্রাথমিক, মাধ্যমিক ও দাখিল  মাদ্রাসার শিক্ষকগন উপস্থিত ছিলেন।

 

পরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলার শ্রেষ্ঠ শিক্ষক ও গুণী শিক্ষকদের সম্মামনা  ক্রেস্ট প্রদান করা হয়।