মোঃ নূর -ই- আলমঃ

 

বিদ্রোহী সাহিত্য পরিষদ- বিএসপি যশোরের ২৫১তম মাসিক সাহিত্য সভা শুক্রবার (৩ অক্টোবর) সকালে অনুষ্ঠিত হয়েছে।

 

শহরের পোস্ট অফিসপাড়ায় সংগঠনের নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন বিএসপির সভাপতি আহমদ রাজু। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ড. মো. মুস্তাফিজুর রহমান।

 

বিএসপির সাধারণ সম্পাদক কবি গোলাম মোস্তফা মুন্নার পরিচালনায় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কবি সুরাইয়া শরীফ, এমএ কাসেম অমিয় ও বকুল হক।

 

কবিতা পাঠ ও আলোচনায় অংশ নেন কবি রাশিদা আখতার লিলি, অ্যাড. মাহমুদা খানম, কুতুব উদ্দিন বিশ্বাস, আমির হোসেন মিলন, কাজী নূর, সীমান্ত বসু প্রমুখ।

 

সভায় বিদ্রোহী সাহিত্য পরিষদের সহ সভাপতি কবি ও সংগঠক নূরজাহান আরা নীতি ও কবি নজরুল ইসলামের বিদেহী রুহয়ের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।