শেখ সাইদুল ইসলাম প্রবীনঃ

 

কুষ্টিয়ার খোকসায় আধুনিক মানের সেন্ট্রাল ডায়াগনস্টিক এন্ড কনসালটেন সেন্টার এর শুভ উদ্বোধন। খোকসা-জানিপুর বাজারে হাজী জালাল উদ্দিন মিয়া মার্কেটে সন্ধ্যা ৬টায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাঃ অনুপ কুমার সরকার।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ডাঃ মাহমুদুল হাসান, ডাঃ আবীর হোসেন সোহাগ, ডাঃ তৌহিদুজ্জামান রিফাত,ডাঃ আয়েশা সিদ্দিকা, ভবন মালিক নাহিদুজ্জামান নাহিদ, অবসরপ্রাপ্ত শিক্ষক বাবু রমেন্দ্রনাথ বিশ্বাস, খোকসা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ সাইদুল ইসলাম প্রবীন প্রমুখ।

 

অনুষ্ঠানে বক্তাগন বলেন সেন্ট্রাল ডায়াগনস্টিক সেন্টার একটি আধুনিক মানের ডায়াগনস্টিক সেন্টার হবে, এটি খোকসার মানুষের আশা আশা-আকাঙ্ক্ষা পূরণ করবে বলে আশাবাদ ব্যর্থ করেন বক্তাগণ। অনুষ্ঠান সঞ্চালনা করেন খোকসা জানিপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ও বাজার কমিটির সাবেক সাধারণ সম্পাদক ওহিদুজ্জামান।