মানিক কুমার দাসঃ

 

হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার আজ শেষ দিন শেষ দিনে অনুষ্ঠিত ‌ হচ্ছে দশমী পূজা। রাতে বিসর্জনের মধ্য দিয়ে পাঁচদিনের এই অনুষ্ঠান ‌ সমাপ্ত হবে ‌।

 

এ ব্যাপারে ‌ পুরোহিত ‌রঞ্জন চক্রবর্তী জানান দশমী পূজা ‌ সকাল ১০ টা থেকে ‌ ‌ আরম্ভ হয়েছে। আজ বিকেল ‌ ৩-২৪ পর্যন্ত দশমীর তিথি রয়েছে। এরমধ্যেই পূজা সম্ভব করা যাবে। পূজার পরে প্রতিমা বিসর্জন করা হবে।

পূজা শেষে বিভিন্ন মন্দিরে প্রসাদ বিতরণ করা হবে বলে ও তিনি জানান।