মোঃ ইনামুল খন্দকারঃ

 

মধুখালী উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন, বোয়ালমারী উপজেলার সাবেক বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক ও সাবেক ভিপি ও আগামী জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী শামসুউদ্দিন মিয়া ঝুনু । এ সময় তার সঙ্গে ছিলেন, মধুখালী উপজেলার সাবেক বিএনপির সাধারণ সম্পাদক ও উপজেলা প্রস্তুতি কমিটির অন্যতম সদস্য আবুল কাসেম আবুল ও বিএনপি ও অঙ্গ সংগঠনের পাঁচ শতাধিক নেতাকর্মী।

 

পরিদর্শনের সময় ফরিদপুর ১ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী শামসুদ্দিন মিয়া ঝুনু উপজেলার বিভিন্ন পূজা মন্ডব পরিদর্শন করেন, এসময় ভক্ত ও উৎসবপ্রেমীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং পূজা উদযাপনের সার্বিক খোঁজখবর নেন। পাশাপাশি তিনি তারেক রহমানের পক্ষ থেকে বিভিন্ন পূজা মন্ডপ পরিচালনা কমিটির কাছে আর্থিক অনুদান প্রদান করেন।

 

তিনি জানান, ‘বিএনপি বিশ্বাস করে ঐক্য ও সম্প্রীতি ছাড়া উন্নত বাংলাদেশ গড়া সম্ভব নয়। সবাই মিলেমিশে শান্তিপূর্ণ সমাজ গড়তে হবে। প্রত্যেক নাগরিককে নিরাপদ ও আনন্দঘন পরিবেশে তাদের ধর্মীয় অনুষ্ঠান উদযাপন করার সুযোগ নিশ্চিত করতে হবে।