মানিক কুমার দাসঃ

হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দূর্গা পূজার মহা সপ্তমী পূজা পালন করা হচ্ছে আজ। ‌‌

এ ব্যাপারে ‌ পুরোহিত অশোক কুমার ভট্টাচার্য জানান ‌ সপ্তমী পূজার শুরুতে ‌ বিল্লো বৃক্ষের পূজা ,নবপত্রিকা স্নান, মন্দিরে প্রবেশ করে নবদুর্গা কে নতুন কাপড় পড়াতে হবে, বিচিত্র আসনে তাকে বসাতে হবে। এরপর মায়ের সামনে সপ্তমী পূজার ঘট বসাতে হবে নৈবদ্ধ নিবেদন করা হবে এবং মাকে ‌ স্নান করাতে হবে ।

পরে মূল পূজা শুরু হবে ‌। রাতে সন্ধ্যা আরতি ‌ ও বৈকালী পূজা ‌অনুষ্ঠিত হবে ‌। আজ বেলা ১২ টা পর্যন্ত বিভিন্ন মন্দিরে ‌ সত্যকে পূজা অনুষ্ঠিত হবে বলে জানা গেছে । এর পূর্বে গতকাল ‌ রাতে মহাষষ্ঠী পূজার মধ্য দিয়ে ‌ পাঁচ দিন ব্যাপী শারদীয় দুর্গাপূজার ‌ সূচনা হয়েছে।