মিজান উর রহমানঃ
ফরিদপুরের বোয়ালমারী উপজেলাতে বোয়ালমারী প্রেসক্লাব আয়োজিত এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকাল ৪ ঘটিকায় বোয়ালমারী প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয় আল-হেলাল স্কয়ার ভবনে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। প্রেসক্লাবের সভাপতি মো: রেজাউল হক এর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় ও বর্ধিত সভাটি সঞ্চালনার দায়িত্বে ছিলেন মহব্বত জান চৌধুরী, সাধারণ সম্পাদক, বোয়ালমারী প্রেসক্লাব।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, সহসভাপতি মুরসিদ আহমেদ লিটু সিকদার, সহ-সাধারণ সম্পাদক এ কে এম রেজাউল করিম, দপ্তর সম্পাদক তৈয়বুর রহমান কিশোর, কার্যকরী সদস্য মোঃ নাজমুল হক ।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আব্দুল মতিন মুন্সী, মোঃ বিলায়েত হোসেন, মোঃ মনিরুজ্জামান মিয়া, মোঃ মনির হোসেন মোল্লা, মোঃ জাহাঙ্গীর হোসেন, মোঃ রাকিবুল ইসলাম রাসেল, সৈয়দ তারেক আব্দুল্লাহ, মোঃ আনোয়ার হোসেন, মোঃ ইলিয়াস মোল্লা, মো: সিরাজুল ইসলাম প্রমুখ।
সভায় ভবিষ্যৎ কর্মপন্থা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা ও মতবিনিময় অনুষ্ঠিত হয়।