মানিক কুমার দাসঃ

ফরিদপুরে ‌গলায় ফাঁস নিয়ে গৃহবধূর আত্মহত্যার ঘটনা ঘটেছে। জানা গেছে আজ ‌ শনিবার ‌ ভোর অনুমান ৪,৩০ মিনিটে গৃহবধূ লাইজু বেগম (৩৫) পিতা আফজাল হাওলাদার স্বামী মিঠু শিকদার সাং -বিহারী কলোনি পারিবারিক কলহের জের ধরে পাকের ঘরে প্রবেশ করে ওড়না দিয়ে পেঁচিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে।

খবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশ ‌ ঘটনাস্থল পরিদর্শন করে ‌এবং লাশের সুরাতহাল প্রস্তুত করে ময়না তদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে প্রেরণ করেন।
এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।