মোঃ ইকবাল হোসেনঃ

 

ফরিদপুরের আলফাডাঙ্গায় এসকেন সরদার (৪৭) নামের এক ইজিবাইক চালককে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।

 

গত রোববার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার টগরবন্দ ইউনিয়নের মালা বাজারে এলাকায় এ ঘটনা ঘটে।

 

এ ঘটনায় রুহুল আমিন শেখ ফুলুসহ নয়জনের বিরুদ্ধে বৃহস্পতিবার এ আলফাডাঙ্গা থানায় লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী আহত এসকেন সরদার।

 

অভিযোগে জানা গেছে, পূর্বশত্রুতার জের ধরে রুহুল আমিন শেখ ওরফে ফুলুসহ তার নিজস্ব লোকজন রামদা. শাবল, লোহার রড ও বাঁশের লাঠিসহ দেশীয় অস্ত্র নিয়ে সংঘবদ্ধ হয়ে অতর্কিতভাবে হামলা করে। এতে এসকেন সরদার গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে পাশর্^বর্তী কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করে পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজে ভর্তি করে গুরুত্বপূর্ণ অপারেশন শেষ করে পূনুরায় তাকে কাশিয়ানী হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় তিনি নয়জনের বিরুদ্ধে আলফাডাঙ্গা থানায় একটি লিখিত অভিযোগ করেন।

 

এ বিষয়ে অভিযুক্ত রুহুল কুদ্দুস শেখ বকুল বলেন, গত ছয় মাসে আবার বড় ভাইকে মারধরে করে এসকেন সরদারসহ তার লোকজন। তখন থেকে তাদের সাথে আমাদের মনোমালিন্য হয়। গত ২১ সেপ্টেম্বর সন্ধ্যায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তাদের সাথে বাকবিত- হয়। এ নিয়ে হামলার ঘটনা ঘটে।

আলফাডাঙ্গা থানার ওসি শাহজালাল আলম লিখিত আবেদনের বিষয়ে সত্যতা নিশ্চিত করেছেন।