মুস্তাফিজুর রহমান শিমুলঃ

ফরিদপুরের চরভদ্রাসনে জনদুর্ভোগ কমাতে মোবাইলকোর্ট পরিচালনা করা হয়েছে। বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার হাসপাতাল রোড এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে চার ব্যাবসা প্রতিষ্ঠানকে জরিমানা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মনিরা খাতুন।

 

অভিযানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তার সিএ মোঃ উজ্জল সেক ও চরভদ্রাসন থানা পুলিশ।

 

মোবাইলকোর্ট সুত্রে জানা যায় উপজেলার হাসপাতাল রোড এলাকায় কয়েকজন ব্যাবসায়ী যত্রতত্র গাছের গুড়ি ও কাঠ ফেলে রেখে জনদুর্ভোগ সৃষ্টি করায় দন্ডবিধি ১৮৬০ এর ২৯১ ধারা ভঙ্গের দায়ে মোবাইলকোর্ট পরিচালনা করে চার ব্যাবসা প্রতিষ্ঠানের নিকট হতে আট হাজার পাঁচশত টাকা জরিমানা আদায় করা হয়।

 

প্রতিষ্ঠানগুলো হলো খাদিজা আর হালিমা ফার্নিচার ২হাজার টাকা, বিল্লাল ফার্নিচার ১হাজার পাঁচশত টাকা, একলাস ফার্নিচার ২ হাজার টাকা ও হাওলাদার স্ মিল মালিককে ৩ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালত।