আব্দুল হামিদ মিঞাঃ

 

রাজশাহীর বাঘায় উপজেলা পর্যায়ে ৫২ তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

 

বুধবার (২৪ সেপ্টেম্বর ) উপজেলা স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির আয়োজনে উপজেলার চন্ডিপুর উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ করা হয়।

 

ক্রীড়া প্রতিযোগিতার ফুটবল খেলার ফাইনাল ম্যাচে খানপুর ঝড়ু প্রামানিক(জেপি) উচ্চ বিদ্যালয়কে ১-০ গোলে হারিয়ে উপজেলা পর্যায়ে কাদিরপুর উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন এর গৌরব অর্জন করে।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নিবার্হী অফিসার শাম্মী আক্তার । বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপজেলা সহকারি কমিশনার(ভূমি) সাবিহা সুলতানা ডলি। সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল ফজল মোহাম্মদ হাসান। বিজয়ীদের মাঝে ক্রেস্ট, সনদ ও মেডেল তুলে দেন অতিথিরা।

 

উপস্থিত ছিলেন, উপজেলা প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের অফিসার মুনছুর আলী, উপজেলা মৎস্য অফিসার তহুরা হক, প্রধান শিক্ষক এমদাদুল হক, আবুল কালাম আজাদ, হাবিবুর রহমান, রবীন্দ্রনাথ প্রামানিক, মাহাবুব হোসেন, রোকনুজ্জামান, রুস্তুম আলী, গোলাম মুর্শেদসহ শরীরচর্চা শিক্ষকগণ।