মানিক কুমার দাসঃ

 

ফরিদপুরে ‌ জাতীয় নাগরিক পার্টি ‌ এন সি পি এর উদ্যোগ ‌ ‌ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে ‌। নিউইয়র্কে ‌ জাতীয় নাগরিক পার্টি ‌ কেন্দ্রীয় কমিটির ‌ সদস্য সচিব আখতার হোসেনের উপর ‌ হামলার প্রতিবাদে এবং এ ঘটনার জড়িত ‌ দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবিতে ‌আজ বুধবার বিকেলে ‌ ফরিদপুর প্রেসক্লাবের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল ‌‌ শহর প্রদক্ষিণ করে ‌ আলিপুরের হাসিবুল হাসান লাবলু সড়কে অবস্থিত ‌ ৩৬ জুলাই মঞ্চের সামনে এসে শেষ হয়।

এ সময় উপস্থিত ছিলেন প্রধান যুগ্ন সমন্বয় ‌ এসএম জাহিদ ‌ হোসেন ‌যুগ্ম সমন্বয়ক ‌ সাইফ খান ‌, যুগ্ন সমন্বয়ক ডাক্তার বায়েজিদ ‌ হোসেন ‌ ‌শাহেদ, জেলা কমিটির সদস্য‌ সোহান ইসলাম সুজাত এস এম আকাশ ‌,‌ শেখ বাচ্চু, মধুখালী উপজেলার প্রধান যুগ্ন ‌ সমন্বয়কারী ইঞ্জিনিয়ার মোহাম্মদ রাকিবুল হাসান মিঠু ,ভাঙ্গা উপজেলার ‌ প্রধান সমন্বয়ক ‌ মোঃ আশরাফ ‌, নগরকান্দার উপজেলার ‌ যুগ্ম সমন্বয়কারী মোহাম্মদ নাজমুল হুদা, সহ সংগঠনের ‌‌ অন্যান্য নেতা কর্মী উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা এ ঘটনায় ‌ পরোক্ষভাবে ‌ ফ্যাসিবাদী আওয়ামী লীগকে দায়ী করেন। তারা বলেন ক্ষমতা হারিয়ে ‌ বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃবৃন্দ ‌ দেশে ‌ও‌ বিদেশের মাটিতে ‌ নানাবিধ ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে ‌। তারই অংশ হিসেবে ‌ এনসিপি কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব আখতার হোসেন এর উপর ‌ এই ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে ‌।

‌ বক্তারা বলেন ‌ ফ্যাসিবাদী আওয়ামী ‌‌ বিগত সতের বছর দেশের মানুষের উপর ‌ নির্যাতন করেছেন। দেশের মানুষের উপর ‌ অত্যাচার করেছে। এখন তারা ‌ দেশে ও বিদেশে বসে ‌ বিশৃঙ্খলা সৃষ্টির‌ পায়তারায় লিপ্ত রয়েছে ‌। তারা অবিলম্বে ‌ এ ঘটনায় জড়িতদের ‌‌ আইনের আওতায় এনে ‌ দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। ‌‌ এ সময় সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।