মানিক কুমার দাসঃ

 

ফরিদপুরে যুব দলের সহ-সভাপতি ‌ মাসুদুর রহমান লিমনের বিরুদ্ধে ‌ চাঁদার দাবিতে টেম্পু স্ট্যান্ডে তাণ্ডব চালিয়ে ১৬টি মাহেন্দ্র ভাঙচুরের ঘটনায় থানায় মামলা হয়েছে। এ ঘটনায় যুবদলের সহ-সভাপতি মাসুদুর রহমান লিমনকে গ্রেপ্তার করা হয়েছে।

 

আজ বুধবার সকালে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে গতকাল ‌ মঙ্গলবার রাতে কোতোয়ালি থানায় একটি মামলা হয়।বিষয়টি নিশ্চিত করে মামলার তদন্তকারী কর্মকর্তা ও কোতোয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) সাহেব আলী বলেন, এ ঘটনায় মঙ্গলবার রাতে থানায় মামলা হয়েছে। পরে মাসুদুর রহমান লিমনকে গ্রেপ্তার করা হয়েছে।