সোহাগ কাজীঃ
আজ ২৩.০৯.২০২৫ ইং তারিখ মাদারীপুর জেলায় ডাসার উপজেলায় বালিগ্রাম ইউনিয়নের গ্রাম আদালতের ডকুমেন্টেশন পর্যবেক্ষণ করেন স্হানীয় সরকার বিভাগের উপপরিচালক উপ-সচিব মুহাম্মদ হাবিবুল আলম।স্হানীয় সরকার বিভাগের উপপরিচালক বালিগ্রাম ইউনিয়ন পরিষদের নথিপত্র হালনাগাদ দেখে খুবেই সন্তুষ্ট প্রকাশ করেন এবং নথিপত্র হালনাগাদ পাওয়ায় ডাসার ও কালকিনি উপজেলা কো-অর্ডিনেটর নাসির উদ্দিন লিটন কে ধন্যবাদ জ্ঞাপন করেন।
তিনি আরও বলেন শুনানির মাধ্যমে নিষ্পত্তির হার বাড়াতে হবে এবং গ্রাম আদালতের বিচারযোগ্য মামলা কোন ক্রমেই সালিশ করা যাবে না প্রতিটি ওয়ার্ডে গ্রাম পুলিশদের মাধ্যমে হাটে বাজারে গ্রাম আদালতের প্রচার বাড়াতে হবে।তিনি উপস্থিত সকলের উদ্দেশ্য বলেন ইউনিয়ন পরিষদের গ্রাম আদালত অনধিক তিনলক্ষ টাকা পযন্ত দেওয়ানী ও ফৌজদারি বিরোধ নিষ্পত্তি করতে পারে সেই ক্ষেত্রে আপনাদের সকলের খেয়াল রাখতে হবে সাধারণ জনগন যেন গ্রাম আদালতে এসে কোন রকম হয়রানির স্বীকার না হয়।
তিনি আরোও বলেন বালিগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে ইউনিয়ন পরিষদের ভবন নির্মানের জন্য পদক্ষেপ নিতে হবে এবং ভবন নির্মান পূর্বক গ্রাম আদালতের এজলাস স্থাপনের জন্য বালিগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: মজিবুর রহমান খানকে পরামর্শ প্রদান করেন।তিনি বলেন ভবন নির্মাণের ক্ষেত্রে আমি সার্বিক সহযোগিতা করব।
সেখানে আরও উপস্থিত ছিলেন ডাসার ও কালকিনি উপজেলা কো-অর্ডিনেটর নাসির উদ্দিন লিটন,ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা মো:কবির মিয়া,মো: আল আমিন হোসেন, হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর ও ইউডিসি শাহিন মিয়া সহ বিভিন্ন ওয়ার্ডের নারী ও পুরুষ মেম্বার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং গ্রাম পুলিশগন।