সাগর চক্রবর্ত্তীঃ  রোববার (২১ সেপ্টেম্বর) দুপুরে ফরিদপুরের মধুখালী উপজেলা অডিটোরিয়ামে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট, মধুখালী উপজেলা শাখার আয়োজনে শুভেচ্ছা উপহার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদি কৃষক দলের কেন্দ্রীয় সহ-সভাপতি ও ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য খন্দকার নাছিরুল ইসলাম।

সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট, মধুখালী উপজেলা শাখার সভাপতি এ্যাড. নির্মল চন্দ্র দাস এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক মিহির কুমার রায় বাবলু।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ও বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মধুখালী উপজেলা বিএনপি সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক গোলাম মোস্তফা বাকী, উপজেলা বিএনপির সাবেক সভাপতি রাকিব হোসেন চৌধুরী ইরান, উপজেলা বিএনপি সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য শাহাবুদ্দীন আহমেদ সতেজ, আব্দুর রহিম ফকির, হায়দার আলী মোল্লা, আব্দুল আলিম মানিক, মধুখালী পৌর বিএনপি সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক শরিফুল ইসলাম ফকির, সদস্য সচিব মোঃ কামরুজ্জামান মিন্টু, সদস্য কনক হাসান মাসুদ, ফরিদুল ইসলাম সাগর ও ইয়াসিন বিশ্বাস।

এছাড়া উপস্থিত ছিলেন মধুখালী উপজেলা যুবদলের আহ্বায়ক এস এম মুক্তার হোসেন ও সদস্য সচিব তারিকুল ইসলাম এনামুল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আকরাম হোসেন খান ও সদস্য সচিব জহিরুল ইসলাম লিটন, উপজেলা কৃষক দলের আহ্বায়ক মেহেদী হাসান মুন্নু ও সদস্য সচিব তানভীর আহমেদ শিমুল এবং উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সাদ্দাম আরেফিনসহ বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ।