সোহাগ কাজীঃ
মাদারীপুর, শিবচর শুক্রবার রাত ২টা শিবচরের সন্নাসীরচর ইউনিয়নের আজগর হাওলাদার কান্দি গ্রামে ঘটে গেল এক হৃদয়বিদারক দুর্ঘটনা। সৌদি আরব ফেরত প্রবাসী মিজবাহ মোড়ল (৩৩) মোটরসাইকেলযোগে শ্বশুরবাড়ি যাওয়ার পথে নির্মাণাধীন একটি ব্রিজের সঙ্গে ধাক্কা খেয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান।
মিজবাহ মোড়ল ছিলেন মাদবরেরচর ইউনিয়নের বাখরেরকান্দি এলাকার বাসিন্দা, মৃত আইয়ুব আলী মোড়লের ছেলে। মাত্র কয়েক ঘণ্টা আগে তিনি সৌদি আরব থেকে দেশে ফিরেছেন।
এই মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা জানান, দুর্ঘটনাস্থলে পর্যাপ্ত সতর্কতা ব্যবস্থা না থাকায় এমন ঘটনা ঘটেছে। মিজবাহ মোড়লের অকাল মৃত্যুতে আমরা গভীর শোক প্রকাশ করছি।