বাদশাহ মিয়াঃ

গোপালগঞ্জের মুকসুদপুরে কেন্দ্রীয় বিএনপির সহ-আইন বিষয়ক সম্পাদক সৈয়দ জয়নুল আবেদীন মেসবাহ ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আহাজ্জাদ মাহসিন খিপু মিয়ার আগমন উপলক্ষে হাজারো কর্মীদের শোডাউন। একই সাথে পাঁচ শতাধিক মোটরসাইকেল এবং শতাধিক মাইক্রোবাসে হাজার হাজার নেতাকর্মীর শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

 

শনিবার (২০ সেপ্টেম্বর) সকালে মুকসুদপুর উপজেলা বিএনপির কর্মীদের আয়োজনে এ শোডাউন অনুষ্ঠিত হয়।

 

শোডাউনটি উপজেলার বরইতলা থেকে শুরু করে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কাশিয়ানী উপজেলার ৬ টি ইউনিয়নের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন।

 

এসময় মুকসুদপুরের কলেজ মোড়ে এবং কাশিয়ানীতে পৃথক দুটি পথসভা করেন।

 

উল্লেখ্য গোপালগঞ্জ-১ আসনে (মুকসুদপুর -কাশিয়ানী আংশিক) আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নমিনেশন প্রার্থী বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-আইন বিষয়ক সম্পাদক সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ মুকসুদপুর – কাশিয়ানীর বিএনপির নেতা কর্মীদের সুসংগঠিত করার লক্ষ্যে শুরু থেকেই মিটিং মিছিল ও জনসংযোগ করে আসছেন।

 

এরই ধারাবাহিকতায় এই শোডাউন ও পথসভা করেন বিএনপি নেতা সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ এবং আহাজ্জাদ মাহসিন খিপু মিয়া।