মানিক কুমার দাসঃ

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা) উপলক্ষে এবং ফরিদপুর ‌‌ প্রেসক্লাবের ‌‌ প্রয়াত সকল সদস্যদের রূহের মাগফেরাত কামনায় ‌ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

 

আজ শুক্রবার ‌ বিকেলে ফরিদপুর প্রেসক্লাবের ‌ সাংবাদিক লিয়াকত হোসেন ‌ মিলনায়তনে ‌ উক্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকী।

 

এ সময় প্রেসক্লাবের ‌ প্রয়াত সকল সদস্যদের ‌ রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও ‌ মোনাজাত করা হয়। অনুষ্ঠানে ‌ মোনাজাত পরিচালনা করেন ‌ আদমপুর জামে মসজিদের ‌ পেশ ইমাম ‌ মাওলানা রইস উদ্দিন। এ সময় ক্লাবের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।