আসলাম বেপারীঃ

 

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুসের ভাই মরহুম ওমর আলীর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

 

শুক্রবার গাজিরটেক ইউনিয়নের জয়দেব সরকারের ডাঙ্গী নতুন দোকান সংলগ্ন নিজ বাড়িতে অনুষ্ঠিত এ মাহফিলে অংশ নেন উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি শাজাহান সিকদার, ফরিদপুর-৪ আসনের বিএনপি নেতা বাবুল হোসেনের সহধর্মিনী ও সফরসঙ্গীরা।

 

এছাড়াও উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা–কর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে মরহুমের রুহের মাগফেরাত ও দেশ-জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।