মুরাদ হোসেনঃ
মাগুরার মহম্মদপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মাগুরা জেলা শাখার আমির অধ্যাপক এম বি বাকের এর বিরুদ্ধে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বেলা সাড়ে এগারোটায় প্রেসক্লাব মহম্মদপুরে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ও আহত পরিবার এই সংবাদ সম্মেলন করেন।
সংবাদ সম্মেলনে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের লোকজন বলেন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ আব্দুল আহাদ ও সুমন হত্যা মামলার এজাহার ভুক্ত আসামি মো: শাহাবুদ্দিন মোল্যাকে জামিন করানোর জন্য প্রত্যয়ন দিয়েছেন জামায়াতের জেলা আমির এম বি বাকের।
জুলাই গণ-অভ্যুত্থানের বিরোধী ছাত্র হত্যা মামলার আসামিকে জামায়াতের কর্মী হিসেবে প্রত্যয়ন দিয়ে জামিন করানোর প্রতিবাদে এই সংবাদ সম্মেলন। এ সময় তারা জানান জামায়াতের উপর আমাদের কোনো অভিযোগ নেই, তবে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের রক্তের সাথে বেইমানি করেছেন জেলা জামায়াতের আমির। তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার জন্য কতৃপক্ষের কাছে প্রত্যাশা করছেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে শোনার জুলাই আহত যোদ্ধাদের পক্ষে থেকে মো: আশরাফুল ইসলাম, তিনি বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটির কাছে মাগুরা জেলার আমির-কে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে বহিষ্কার বা কারণ দর্শনোর নোটিশ দেওয়ার জন্য আবেদন। অন্যথায় এম বি বাকেরের বিরুদ্ধে কঠোর আন্দোলনের ঘোষণা দেন সংবাদ সম্মেলনে উপস্থিত জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের লোকজন।
সংবাদ সম্মেলনে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জুলাই গণ-অভ্যুত্থানের শহীদ সুমনের মা। তিনি বাংলাদেশে সরকারের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনুসের কাছে দাবি জানান হয়তো আমার ছেলেকে জীবিত ফিরিয়ে দেন না হয় তার খুনিদের বিচার করেন।