আসলাম বেপারীঃ

 

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা পরিষদ কনফারেন্স রুমে বুধবার সকাল ১১টায় আসন্ন শারদীয় দুর্গা উৎসব উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মনিরা খাতুন।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) যায়েদ হোসাইন এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাফিজুর রহমান।

 

সভায় বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান, চরভদ্রাসন থানার সেকেন্ড অফিসার এসআই রফিকুল ইসলাম, উপজেলা আনসার ও ভিডিপি অফিসার কুসুম কুমার রায়, ইউপি চেয়ারম্যান মোঃ ইয়াকুব আলী, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি বিকাশ চন্দ্র দাস, সাধারণ সম্পাদক বিনয় কুমার বেপারী, সাংবাদিক আবুল কালাম, আব্দুস সবুর মোল্যা, মোঃ লিয়াকত আলী লাভলু, আব্দুস ছালাম, মন্দির সভাপতি শ্যামল সরকার ও দুলাল মন্ডল প্রমুখ।

 

এ বছর উপজেলায় মোট ১৩টি পূজা মণ্ডপে শারদীয় দুর্গোৎসব উদযাপন হবে। পূজা মণ্ডপগুলোতে নিরাপত্তা নিশ্চিতে পুলিশ, আনসার ও গ্রাম পুলিশ দায়িত্ব পালন করবেন। পাশাপাশি উৎসব চলাকালে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নিয়মিত টহল অব্যাহত রাখবেন।