ইসমাইল হোসেন বাবুঃ

 

কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রোগীদের হয়রানির অভিযোগে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে এ অভিযানে যায় দুদকের জেলা সমন্বিত কার্যালয়ের ৪ সদস্যর একটি তদন্ত দল।

 

দুদক কুষ্টিয়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক বিজন কুমার রায় বলেন, চিকিৎসা সেবা প্রদানে রোগীদের বিভিন্নভাবে হয়রানি ও ডিউটি সময়ে চিকিৎসকদের অনুপস্থিতিসহ এমন অভিযোগের ভিত্তিতে আজকের এ অভিযান পরিচালনা করা হয়েছে।

 

তিনি আরও জানান, সব বিষয়ের নথিপত্র সংগ্রহ করে এবং তা আরও খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণের জন্য মন্ত্রণালয়ে পাঠানো হবে। এরপর মন্ত্রণালয় এ ব্যাপারে ব্যবস্থা নেবে বলেও জানান তিনি।