রাশিদুল ইসলাম রাশেদঃ

 

লাইসেন্স ছাড়া সার ও কীটনাশক বিক্রি ঠেকাতে নাটোরের লালপুরে মোবাইল কোর্টের অভিযান চালানো হয়েছে। সোমবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার দুয়ারিয়া ইউনিয়নের টিটিয়া আবেদ মোড় বাজারে পরিচালিত এ অভিযানে ‘মেসার্স অপূর্ব বীজভাণ্ডার’-কে সার ব্যবস্থাপনা আইনে ৩০ হাজার টাকা জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসানের ভ্রাম্যমাণ আদালত।

 

অভিযানে সহযোগিতা করে লালপুর থানা পুলিশ। এ সময় কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সুব্রত কুমার সরকার ও উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. সুরুজ্জামান সবুজ উপস্থিত ছিলেন।

অভিযান শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা সময়ের প্রত্যাশাকে জানান, কৃষকদের ন্যায্য স্বার্থ রক্ষা ও অবৈধ ব্যবসা বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।