মানিক কুমার দাসঃ

 

ফরিদপুরে ‌ বাংলাদেশ মহিলা পরিষদের উদ্যোগ আসন্ন শারদীয়া দুর্গাপূজা উপলক্ষে ‌ সাম্প্রদায়িক সম্প্রীতি ‌ বজায় রাখার দাবিতে ‌ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। দেশ ব্যাপী কর্মসূচির অংশ হিসেবে ‌ আজ মঙ্গলবার বিকেলে ফরিদপুর প্রেসক্লাবের সামনে ‌ সংগঠনের সভাপতি ‌ অধ্যাপিকা শিপ্রা রয়ের সভাপতিত্বে উক্ত কর্মসূচি অনুষ্ঠিত হয় ।

এ সময় বক্তব্য রাখেন ‌ সাধারণ সম্পাদক হোসনে আরা বেগম ‌, আন্দোলন সম্পাদক আনোয়ারা বেগম, প্রশিক্ষণ সম্পাদক ‌ এডভোকেট ‌ প্রীতি কণা রাহা ‌, সাংগঠনিক সম্পাদক ‌ ডিউবি শিকদার,‌ ইমদাদ মিয়া,‌ শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক সিগমা হালিম ছন্দা, রিসালাতুন নাহার, শিউলি সেন।

 

উপস্থিত ছিলেন ‌ বিলকিস বানু, মনোয়ারা মোরশেদা , চৌধুরী ফরিদা বেগম, হাসিনা মোশাররফ সহ ‌ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

 

সংক্ষিপ্ত সমাবেশে ‌নেতৃবৃন্দ বলেন ‌সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার জন্য সর্বস্তরের জনগণের ‌ সহযোগিতা কামনা করা হয়। বক্তারা বলেন সারাদেশের যাতে ‌ সুস্থ সুন্দরভাবে দুর্গাপূজা অনুষ্ঠিত হয়; সে দিকে‌ সরকারকে ‌ সবাইকে লক্ষ্য রাখতে হবে।

বাংলাদেশে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই একসাথে বসবাস করে ‌। প্রত্যেকেই বাংলাদেশের নাগরিক। প্রত্যেকে ‌ স্বাধীনভাবে তার ধর্মীয় উৎসব পালন করবে ‌। বাংলাদেশের সমস্ত ধর্মের লোক তার ধর্ম পালন করুক ‌ এবং দেশে ‌ সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় থাকুক ‌ সভা থেকে ‌ সেটাই প্রত্যাশা করা হয়।