ইস্রাফিল হােসেন ইমনঃ
এসো হে নবীন, এসো হে দ্বারে, নবযুগ ডাকিছে তোমারে। কুষ্টিয়ার ভেড়ামারা সরকারি মহিলা কলেজে৮৭৭৮ ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তিকৃত শিক্ষার্থীদের নবীন বরণ গতকাল (১৫ সেপ্টেম্বর) সোমবার সকাল ১০ ঘটিকার সময় অনুষ্ঠিত হয়েছে। সুনাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বানের মধ্যদিয়ে ফুল দিয়ে বরণ করে নেওয়া হলো ভেড়ামারা সরকারি মহিলা কলেজের নবীন শিক্ষার্থীদেরকে।
এই নবীনবরণ অনুষ্ঠানকে কেন্দ্র করেই মুখরিত হয়ে ওঠে কলেজ ক্যাম্পাস। নবীন বরণ অনুষ্ঠান উপলক্ষে কেউ এসেছিলেন সেজে, কেউবা সাধারণ পোশাকে। সবাই মেতে ওঠেন হাসি-আনন্দ-আড্ডা-উল্লাসে। শিক্ষার্থীদের এই আনন্দে মেতে ওঠেন শিক্ষকরাও।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভেড়ামারা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ মাসরুর উল আলম। আলোচনা পর্ব শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের প্রফেসর ড. মোঃ আনিছুর রহমান। বিশেষ অতিথি ছিলেন ভেড়ামারা সরকারি মহিলা কলেজের উপাধ্যক্ষ মোহা: আনিসুর রহমান।
আরও উপস্থিত ছিলেন, ভেড়ামারা সরকারি মহিলা কলেজের শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক মোহা: জিয়ারুল ইসলাম।
নিয়োগ ও বেতন স্কেল দশম গ্রেডে উন্নীতকরণসহ সাত দফা দাবিতে কুষ্টিয়ায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে ডিপ্লোমা শিক্ষার্থীরা। এতে অংশ নেয় কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউটসহ আরও কয়েকটি বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা।