মানিক কুমার দাসঃ

 

ফরিদপুরের ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত নামা ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে।

 

আজ মঙ্গলবার দিবাগত রাত ৩-৩০ মিনিটের দিকে ভাঙ্গা থানাধীন ভাঙ্গা টু ঢাকা গামী মহা সড়কের আতাদী ব্রীজের পশ্চিম পার্শ্বের ঢালে অজ্ঞাতনামা গাড়ির চাপায় অজ্ঞতনামা ব্যক্তি পুরুষ (৪০) মৃত্যুবরন করেন।

 

পথচারীরা ভাঙ্গা হাইওয়ে থানায় সংবাদ দিলে, হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুত পূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেন। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।