ইসমাইল হােসেন বাবুঃ

 

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা অটিজম ও প্রতিবন্ধী বিদ্যালয়ে দেশ বরেণ্য শিল্পপতি, নাসির গ্রুপের সাবেক ব্যবস্থাপনা পরিচালক ও শিক্ষানুরাগী নাসির উদ্দিন বিশ্বাসের ৩য় মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

 

সোমবার দুপুরে উপজেলার সোনাইকুন্ডিস্থ ওই বিদ্যালয়ের আয়োজনে শিক্ষকমন্ডলী, অভিবাবক ও ছাত্র/ছাত্রীরা এ দোয়া মাহফিলে অংশ নেন।

 

দোয়া পরিচালনা করেন দৌলতপুর কওমী মাদ্রাসার শিক্ষক ক্বারী মো. তরিকুল ইসলাম। উপস্থিত ছিলেন দৌলতপুর অটিজম ও প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মজনুল কবীর পান্না, সাংবাদিক সাইফুল ইসলাম শাহিন প্রমুখ।

 

শেষে প্রায় ৪ শতাধিক প্রতিবন্ধী ছাত্র/ছাত্রী, অভিবাবক ও স্থানীয়দের মধ্যে খাবার বিতরণ করা হয়।

 

উল্লেখ্য, গত ১২ সেপ্টেম্বর ছিল নাসির গ্রুপের সাবেক ব্যবস্থাপনা পরিচালক ও শিক্ষানুরাগী নাসির উদ্দিন বিশ্বাসের ৩য় মৃত্যু বার্ষিকী।