বাদশাহ মিয়াঃ

গোপালঞ্জের মুকসুদপুরে দৈনিক আজকালের খবর পত্রিকার উপজেলা প্রতিনিধি সাংবাদিক সহিদুলের আঞ্চলিক অফিসে চুরির অভিযোগ উঠেছে। এ বিষয়ে সোমবার দুপুরে সাংবাদিক সহিদুল বাদী হয়ে মুকসুদপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

 

অভিযোগ সূত্রে জানাযায়, স্থানীয় দক্ষিন জলিরপাড়ে ব্যক্তিগত দৈনিক আজকালের খবর পত্রিকার অফিস রয়েছে৷ গত শনিবার প্রতিদিনের ন্যায় রাত ৯ টার দিকে অফিস বন্ধ করে বাড়িতে যান।

পরদিন বিকেল ৪ টার দিকে অফিসে আসলে দেখতে পান, অফিসে এলোমেলোভাবে সব পড়ে আছে। এছাড়া, অফিসে ব্যবহৃত কম্পিউটার, মনিটর ও ভিডিও ক্যামেরা নেই।

 

অভিযুক্ত শুকুর আলী চোকদার ওই অফিসে যাতায়াত করতো। সেই সুবাদে অজ্ঞাত লোকজন সহ এ চুরির সঙ্গে জড়িত রয়েছেন বলেও উল্লেখ্য করেছেন ভুক্তভোগী এ সাংবাদিক।

উল্লেখ্য শুকুর আলী চোকদার মুকসুদপুর উপজেলার বনগ্রাম, ননীক্ষীর এলাকার চুন্নু চোকদারের ছেলে।

 

সহিদুল জানান, প্রতিদিন দুপুরে বা বিকালে অফিসে এসে বসি ঘটনার দিবাগত রাতে আমি অফিস বন্ধ করে বাড়িতে চলে যাই, পরদিন বিকালে অফিস খুলে দেখি আমার ব্যবহৃত মালামাল চুরি হয়ে গেছে। আমার বিশ্বাস শুকুর আলী চোকদার চুরি করেছে। আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, দ্রুত চোরকে শাস্তির আওতায় আনা হোক।

 

মুকসুদপুর থানার ইন্সপেক্টর তদন্ত শীতল চন্দ্র পাল জানান, এই ঘটনায় মুকসুদপুর থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে, তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।