মানিক কুমার দাসঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা উত্তরের আহ্বায়ক চৌধুরী নায়াব ইউসুফকে ফুলেল শুভেচ্ছা প্রদান করেছে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট ফরিদপুর জেলা ও মহানগর শাখা।
আজ শনিবার শহরের কমলাপুরে অবস্থিত ময়েজ মনজিলে তার বাসভবনে গিয়ে শুভেচ্ছা বিনিময় করেন সংগঠনের নেতৃবৃন্দ।
এ সময় উপস্থিত ছিলেন জেলা কমিটির আহ্বায়ক বিকাশ মজুমদার, সদস্য সচিব অয়ন সাহা, যুগ্ন আহ্বায়ক কুশল চক্রবর্তী দ্বীপ, পলাশ সরকার, সুজন বিশ্বাস, মহানগর কমিটির আহ্বায়ক সাগরিকা ভদ্র, সদস্য সচিব রঞ্জিত বিশ্বাস সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় তারা চৌধুরী নায়াব ইউসুফ এর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন এবং আগামী দিনে সর্বাত্মক সহযোগিতার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।